নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কৃতি সন্তান ও গাবতলী সোসাইটির সভাপতি, প্রখ্যাত সাংবাদিক রফিকুল ইসলাম জীবন সর্বোচ্চ ভোট পেয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সোসাইটির সাধারণ সম্পাদক কাজী এনামুল ফেরদৌস মনা।
শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সোসাইটির পক্ষ থেকে এ অভিনন্দন জানান তিনি।
একইসাথে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের আগামীর পথচলা হোক আরো সুন্দর, হোক আরো গতিশীল এই প্রত্যাশা কামনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক মনা।
উল্লেখ্য, শুক্রবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ প্রেসক্লবের দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে দিপু-জীবন প্যানেল। এদিন বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহন চলে। ৬৯ জন স্থায়ী সদস্য ও ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সর্বোচ্চ ৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রফিকুল ইসলাম জীবন।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নিয়োগের পর এখন জেলাজুড়ে নতুন এক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক মহলে গুঞ্জন উঠেছে, মহানগর...
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নিয়োগের পর থেকেই নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনে বইছে আলোচনার নতুন হাওয়া। একদিকে যেমন দীর্ঘদিনের...
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নতুন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তবে রাজনৈতিক মহলে আলোচনা চলছে, এটি কেবল...
এক সময়ের ব্যস্ত শিল্প ও বাণিজ্যিক শহর নারায়ণগঞ্জ এখন পরিচ্ছন্নতার চরম অব্যবস্থাপনায় ধুঁকছে। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও অবহেলার কারণে নগরবাসী এখন গুরুতর পরিবেশগত ও...