
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) হাজী মো. শহিদুল ইসলাম ও হাজী মো. সাইদুল ইসলামের নিজ বাসভবনে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে এলাকার মুসল্লিরা উপস্থিত ছিলেন। এ সময় হাজী শহিদুল ইসলাম ও হাজী সাইদুল ইসলামের পিতা মরহুম মাহাতাব সরদারের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য, শান্তি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।







