
নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নতুন রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডা. নাজমুল হোসেন বিপুলকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে আরবান কমিউনিটি ভলেন্টিয়ার নারায়ণগঞ্জ।
সংগঠনের পক্ষ থেকে ডা. নাজমুল হোসেন বিপুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় হাসপাতালের চিকিৎসাসেবা আরও উন্নত ও জনবান্ধব করতে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় আরবান কমিউনিটি ভলেন্টিয়ার নারায়ণগঞ্জের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,জয়, সাদ্দাম, সালাউদ্দিন, সিমন, মিলন, মোরশেদ, সাগর, ঝিলিক, মেহেতাজ ও শামসুল করিম।
সংগঠনের সদস্যরা নতুন আরএমও ডা. নাজমুল হোসেন বিপুলের সফলতা কামনা করেন এবং ভিক্টোরিয়া হাসপাতালে রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাঁর দায়িত্বশীল ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।







