এডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর যথাযথ মূল্যায়ন চান নেতাকর্মীরা

মহানগর বিএনপির সদস্য সচিব

0
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
দলের দুঃসময়ে রাজপথে লড়াকু ভূমিকা রাখা আবু আল ইউসুফ খান টিপু’র অবদানের স্বীকৃতি চান কর্মীরা।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু’র যথাযথ মূল্যায়নের দাবি তুলেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। তাদের দাবি, দীর্ঘদিন রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় থাকা এবং বিগত সরকারের সময় নানা ধরনের রাজনৈতিক নির্যাতনের শিকার হওয়ার পরও এখনো তার প্রাপ্য মূল্যায়ন হয়নি।

দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, কঠিন সময়ে দলের জন্য সাহসিকতার সঙ্গে রাজপথে অবস্থান নেওয়া নেতাদের মধ্যে অন্যতম ছিলেন আবু আল ইউসুফ খান টিপু। নানা মামলার হয়রানি, গ্রেফতার আতঙ্ক এবং প্রশাসনিক চাপের মধ্যেও তিনি দলীয় কার্যক্রম চালিয়ে গেছেন বলে জানান তারা।

মহানগর বিএনপির একাধিক কর্মী বলেন, দলের দুঃসময়ে যারা রাজপথে ছিলেন, তাদের মধ্যে টিপু ভাই অন্যতম। অনেক নির্যাতন সহ্য করেও তিনি সংগঠনকে ধরে রেখেছেন। কিন্তু সেই ত্যাগের তুলনায় তার যথাযথ মূল্যায়ন এখনো হয়নি।

ফতুল্লা এলাকার এক বিএনপি নেতা বলেন, আবু আল ইউসুফ খান টিপু দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ মহানগর বিএনপিকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আমরা মনে করি দলের কেন্দ্রীয় নেতৃত্ব তার অবদান বিবেচনায় নিয়ে তাকে আরও বড় দায়িত্ব দিতে পারেন।

আরেকজন কর্মী বলেন, দলের দুঃসময়ে অনেকেই দূরে সরে গিয়েছিলেন, কিন্তু টিপু ভাই সবসময় নেতাকর্মীদের পাশে ছিলেন। তাই আমরা চাই তার রাজনৈতিক ত্যাগ ও অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হোক।

নেতাকর্মীরা আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে মেধা, যোগ্যতা ও ত্যাগের ভিত্তিতে নেতাদের মূল্যায়ন করছেন। তাই তারা আশা করছেন, আবু আল ইউসুফ খান টিপুর দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম ও সাংগঠনিক ভূমিকার বিষয়টিও কেন্দ্রীয় নেতৃত্বের নজরে আসবে।

তাদের মতে, ত্যাগী ও পরীক্ষিত নেতাদের যথাযথ মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে দলীয় রাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।