
নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভা ও বিক্ষোভ কর্মসূচিতে ২৩ সেপ্টেম্বর বিকেলে যোগ দেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাব্বির আহাম্মেদ শহিদ ও সাংগঠনিক সম্পাদক শিকদার বাপ্পী।
তাদের নেতৃত্বে শত শত নেতাকর্মী ও সমর্থক সুসংগঠিতভাবে কর্মসূচিতে অংশগ্রহণ করেন। বিকেলে শহরের প্রাণকেন্দ্র মণ্ডলপাড়া থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাব এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাপ্পি চিশতি। তিনি বলেন, জনগণের অধিকার রক্ষা এবং যেকোনো অপশক্তি ও নৈরাজ্যের বিরুদ্ধে নারায়ণগঞ্জের রাজপথে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের প্রতিবাদী কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







