
নারায়ণগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র-১ এবং জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী আফজানা আফরোজ বিভা হাসান।
রোববার (১৪ সেপ্টেম্বর) মমতাজ আলো’র নিজ বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় বিভা হাসানসহ জাতীয়তাবাদী মহিলা দলের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নারায়ণগঞ্জের বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় মমতাজ আলোকে শুভেচ্ছা জানান বিভা হাসান ও উপস্থিত নেতৃবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে জাতীয়তাবাদী মহিলা দলের নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও নারীদের সামাজিক-রাজনৈতিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।







