
নারায়ণগঞ্জে আদালতসমূহকে বিদ্যমান কাঠামো থেকে পৃথকীকরণের ষড়যোন্ত্রের প্রতিবাদে এবং আইনজীবীদের অধিকার রক্ষার দাবিতে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ব্যানারে “আইনজীবী অধিকার রক্ষা পরিষদ”-এর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে উপস্থিত বক্তারা “দল যার যার, আইনজীবীদের অধিকার সবার—আইনজীবীদের অধিকার রক্ষা করো করতে হবে” শ্লোগান তুলে ধরে অবিলম্বে যেকোনো প্রকার ষড়যোন্ত্রমূলক পদক্ষেপ বন্ধের জোর দাবি জানান।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত এবং নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতসহ সকল আদালতকে বর্তমান বিদ্যমান কাঠামো থেকে পৃথকীকরণের যে ষড়যোন্ত্র চলছে, তা সাধারণ আইনজীবী ও বিচারপ্রার্থীদের স্বার্থবিরোধী। বক্তারা আইনজীবীদের পেশাগত অধিকার ও সুযোগ-সুবিধা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মানববন্ধনটিতে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির বিভিন্ন পর্যায়ের আইনজীবীরা অংশ নেন।







