আঞ্চলিকতার হিসাব ঘুরিয়ে দিতে পারেন রাজীব

গিয়াসকে ঠেকাতে মান্নানের কঠিন চাল

387

দেরীতে হলেও স্বিদ্ধিরগঞ্জে একটি কঠিন চাল চেলেছেন নারায়ণগঞ্জ তিন আসনের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান। তিনি এই থানায় জেলা বিএনপির গুরুত্বপূর্ণ যুগ্ম আকবায়ক। রাজীব বিএনপির সর্ব স্থরের নেতাকর্মীদের কাছে প্রিয় একজন তরুন নেতা। তিনি বিনয়ী, স্মার্ট এবং একেবারেতৃনমুল থেকে উঠে আসা একজন নেতা। তাই তার মতো নেতাকে একটি থানায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ায় পরিস্থিতি পাল্টে যাবে বলে মনে করছেন ওই এলাকার ভোটারদের অনেকে। ভোটারদেও অনেকে জানিয়েছেন রাজীব আন্তরিক ভাবে চেষ্ঠা করলে ঘুরিয়ে দিতে পারেন আঞ্চলিকতার হিসাবনিকাস। কারন হেভীওয়েট তিন প্রার্থীও মাঝে দুইজন সোনাগাঁয়ের আর একজন সিদ্ধিরগঞ্জের। তাই আঞ্চলিকতার প্রশ্নে কিছুটা এগিয়ে আছেন গিয়াস উদ্দিন।

এদিকে সংশ্লিষ্ট সূত্র মতে বিএনপির অনেকের মতে মাসুকুল ইসলাম রাজীবের সাথে এই আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি মুহাম্মদ গিয়াস উদ্দিনের খুবই ভালো সমপর্ক ছিলো এবং এখনো এই সম্পর্ক বিদ্যমান। কিন্তু ভোটের মাঠে চুল পরিমান ছাড় দেয়ার লোক রাজীব নন। রিাজীব একজন নিবেদিতপ্রান বিএনপি নেতা। সময়ের পরীক্ষায় তিনি উত্তীর্ণ। সম্প্রতি বিএনপির চেয়ারপার্সন তারেক রহমান নারায়ণগঞ্জে যে দুটি সমাবেশ করেছেন দুটি সমাবেশেই দীর্ঘ সময় ধরে উপস্থাপনা করেছেন মাসুকুল ইসলাম রাজীব। ফলে তিনি নতুন করে বিএনপির নেতাকর্মীদের নজর কাড়তে সক্ষম হয়েছেন।

তাই আজ মাসুকুল ইসলাম রাজীবের সাথে যোগোযোগ করা হলে তিনি বলেন, আপনারাতো দেখতেই পাচ্ছেন জননেতা তারেক রহমান মাঠে নামার পর থেকে সারা দেশেই বিএনপির ও ধানের শীষের জোয়ার সৃষ্টি হয়েছে। বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়ার উরহমান এবং বেগম খালেদা জিয়ার দল যারা নাকি এই উপমহাদেশের সবচেয়ে জননন্দিত নেতা ছিলেন। দুই জনের নামাজে জানাজায়ই তার প্রমান পাওয়া গেছে। তাদেরই উত্তরসুরী জননেতা তারেক রহমান। আর তারেক রহমান নিজের যোগ্যতায়ও যোগ্য একজন নেতা যিনি নাকি এরই মাঝে সারা দেশে গণজাগরন সৃষ্টি করছেন। তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই লাখো জনতার ঢল নামছে। মানুষ তার প্রতি তার পিতামাতর মতোই বিশ্বাস স্থাপন করেছে। তাই সারা দেশেই এবার বিএনপির ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। একই কারনে নারায়ণগঞ্জ-৩ আসনেও বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের একই রকম বিজয় হবে ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমরা মাঠে নেমেছি এবং ঘরে ঘরে যাচ্ছি এবং গণমানুষের ব্যাপক সারা পাচ্ছি। স্বিদ্ধিরগঞ্জ সহ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে জযী হবেন ইনশাআল্লাহ। কারন এই জনপদের মানুষ দেখেছে ফ্যাসিষ্ট সরকারের টানা পনেরো বছর আজহারুল ইসলাম মান্নানও নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। গণমানুষের অধিকার আদায় করার জন্য তিনি শত জেলজুলম হামলা মামলার শিকার হয়েও মাঠ ছাড়েননি। তাই তাকে দল মনোনয়ন দিয়েছে। তাই আমরা যারা বিএনপি করি আমাদের সকলের উচিৎ তাকে বিপুল ভোটে নির্বাচিত করা। আজহারুল ইসলাম মান্নান বিপুল ভোটে জযী হবেন ইনশাআল্লাহ।