কেএম মাজহারুল ইসলাম জোসেফের মায়ের সুস্থতা কামনায় সিকদার বাপ্পি চিশতির দোয়া প্রার্থনা

0

নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের পরিচিত নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফের মমতাময়ী মা শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

তার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জ সদর থানা যুবদল নেতা সিকদার বাপ্পি চিশতি নারায়ণগঞ্জের রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন।

সিকদার বাপ্পি চিশতি বলেন, “আমাদের প্রিয় নেতা কেএম মাজহারুল ইসলাম জোসেফ ভাইয়ের মমতাময়ী মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। নারায়ণগঞ্জের রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মী ও সর্বস্তরের নারায়ণগঞ্জবাসীর কাছে খালাম্মার জন্য আন্তরিকভাবে দোয়া চাই। মহান আল্লাহ পাক যেন তাকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করেন। আমিন।

এসময় তিনি সকলের কাছে বিশেষভাবে দোয়া করার অনুরোধ জানান, যাতে মহান আল্লাহর রহমতে অসুস্থ খালাম্মা দ্রুত সুস্থ হয়ে পরিবারের মাঝে ফিরে আসতে পারেন।