শহীদ আবুল হাসান স্বজনের স্মরণে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করলেন স্বজনরা

2

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবুল হাসান স্বজনের (গেজেট নম্বর–৩৮৫) স্মরণে আয়োজিত অনুষ্ঠানে তাঁর পরিবারের সদস্য ও স্বজনদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১২টায় বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ-এর উদ্যোগে ‘২০২৪ সালের গণঅভ্যুত্থানের গণআকাঙ্ক্ষা বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও তাঁদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে শহীদ আবুল হাসান স্বজনের পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ভাই অনিক, বড় ভাই, এবং ফুফাতো ভাই মো. মাহবুব হাসান রিপন সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

এ সময় বক্তারা শহীদ আবুল হাসান স্বজনের স্মৃতিচারণ করে তাঁর সাহস, ভূমিকা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যাঁরা জীবন উৎসর্গ করেছেন, তাঁদের আত্মত্যাগ দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। শহীদদের স্বপ্ন ও গণআকাঙ্ক্ষা বাস্তবায়নের মধ্য দিয়েই তাঁদের প্রতি প্রকৃত সম্মান জানানো সম্ভব।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগ যেন কোনোভাবেই বিস্মৃত না হয়, সেজন্য তাঁদের স্মৃতি সংরক্ষণ এবং নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস তুলে ধরা প্রয়োজন। পাশাপাশি শহীদ পরিবারের পাশে দাঁড়ানো এবং তাঁদের প্রাপ্য অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

সম্মাননা ক্রেস্ট গ্রহণের সময় শহীদ আবুল হাসান স্বজনের পরিবারের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা শহীদের স্মৃতি ও আত্মত্যাগকে যথাযথভাবে মূল্যায়নের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।