
নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরে ত্রাস সৃষ্টিকারী আখ্যা দিয়ে ‘ডাকাত শহীদ গ্যাং’-এর বিরুদ্ধে মাসের পর মাস গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলেও পুলিশ প্রশাসন কর্তৃক কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। গ্যাংটির বিরুদ্ধে দ্রুত কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
রবিবার (১২ জুলাই) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির নানা দিক তুলে ধরে এমপি আব্দুল্লাহ আল আমিন বলেন, “কাশিপুরে একটি বড় সমস্যা, ডাকাত শহীদ গ্যাং। এই গ্যাংয়ের বিরুদ্ধে প্রতিদিনই মিডিয়ায় নিউজ হচ্ছে। কিন্তু পুলিশ কোনো অ্যাকশন নিচ্ছে না।”
পুলিশের নীরব ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি আরও বলেন, “পুলিশ বলুক যে, পত্রিকায় যা লেখা হচ্ছে সেটা ঠিক না। তিনি ভালো মানুষ, তাহলেও আমরা বুঝি। কিন্তু মাসের পর মাস একজনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, নিউজ হচ্ছে, কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তখন আস্তে আস্তে মানুষের আস্থা কমতে শুরু করে। তাই ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”
(ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপার (এসপি) সহ জেলার শীর্ষ কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উক্ত সভায় উপস্থিত ছিলেন।







