নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের কৃতি সন্তান ও গাবতলী সোসাইটির সভাপতি, প্রখ্যাত সাংবাদিক রফিকুল ইসলাম জীবন সর্বোচ্চ ভোট পেয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন সোসাইটির সাধারণ সম্পাদক কাজী এনামুল ফেরদৌস মনা।
শনিবার (১৫ এপ্রিল) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সোসাইটির পক্ষ থেকে এ অভিনন্দন জানান তিনি।
একইসাথে, প্রেসক্লাব সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনের আগামীর পথচলা হোক আরো সুন্দর, হোক আরো গতিশীল এই প্রত্যাশা কামনা করেন সোসাইটির সাধারণ সম্পাদক মনা।
উল্লেখ্য, শুক্রবার অনুষ্ঠিত নারায়ণগঞ্জ প্রেসক্লবের দ্বি-বার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে দিপু-জীবন প্যানেল। এদিন বেলা ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে ভোটগ্রহন চলে। ৬৯ জন স্থায়ী সদস্য ও ভোটারের মধ্যে ৬৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সর্বোচ্চ ৫০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন রফিকুল ইসলাম জীবন।
নারায়ণগঞ্জের ফতুল্লা দেশের অন্যতম শিল্পসমৃদ্ধ অঞ্চল হিসেবে পরিচিত। এখানে রয়েছে হাজার হাজার শিল্পকারখানা, বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি এবং এসব প্রতিষ্ঠানে কর্মরত লাখ লাখ শ্রমিক।...
উন্নয়ন কি মানুষের আশীর্বাদ নাকি অভিশাপ? নারায়ণগঞ্জের খানপুরে প্রস্তাবিত নতুন কন্টেইনার ও বাল্ক টার্মিনাল নিয়ে এখন এই প্রশ্নই সবার মুখে। একদিকে কেরানীগঞ্জের পানগাঁও পোর্টের...
দীর্ঘ এক মাসের অচলাবস্থা, আইনি জটিলতা ও সব বিতর্কের চূড়ান্ত অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ...