নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী যুবক, থানায় অভিযোগ দায়ের

2
নিখোঁজ যুবক মো. শাহ আলীর ছবি, নারায়ণগঞ্জ।
নিখোঁজ বুদ্ধি প্রতিবন্ধী যুবক মো. শাহ আলী (২৭); গত ৮ মার্চ থেকে তাঁর কোনো সন্ধান মিলছে না।
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় এক বুদ্ধি প্রতিবন্ধী যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগকারী হোসেন (৫৫) জানান, তার ছেলে মোঃ শাহ আলী (২৭) গত ৮ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে বাড়ি থেকে বাজারে যাওয়ার কথা বলে বের হয়ে আর ফিরে আসেনি।
অভিযোগ সূত্রে জানা যায়, শাহ আলী নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের গঞ্জকুমারীয়া এলাকায় পরিবারের সঙ্গে বসবাস করতেন। তিনি বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় তার নিরাপত্তা নিয়ে পরিবার চরম উদ্বেগে রয়েছে। নির্ধারিত সময় পার হলেও বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা আশপাশের এলাকা ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করেন। তবে কোথাও তার সন্ধান মেলেনি। নিখোঁজের পর থেকে পরিবারটি দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে।
বর্তমানে শাহ আলীর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা না থাকায় তার মা-বাবা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় আইনগত সহায়তা চেয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী তার ছেলেকে খুঁজে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা কামনা করছেন তিনি। এ বিষয়ে স্থানীয়দের কেউ শাহ আলীর সন্ধান পেলে নিকটস্থ থানায় বা নীচে দেওয়া মোবাইল নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। মোবাইল নং: ০১৮১৭০০৭০৩০