সফল অস্ত্রোপচার শেষে সুস্থ হয়ে উঠছেন নারায়ণগঞ্জ ক্লাব সভাপতি এম সোলায়মান

6
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম. সোলেয়মান ব্যাংককে সফল অস্ত্রোপচার শেষে এখন দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম. সোলেয়মান ব্যাংককে সফল অস্ত্রোপচার শেষে এখন দ্রুত সুস্থ হয়ে উঠছেন।

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম সোলায়মান ব্যাংককে সফল অস্ত্রোপচার শেষে এখন দ্রুত সুস্থ হয়ে উঠছেন। গত ১৮ এপ্রিল থাইল্যান্ডের বামরুনগ্রাথ হাসপাতালে তাঁর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। শংকামুক্ত হওয়ার পর তিনি এখন বিশ্রামে আছেন। তিনি দ্রুতই বাংলাদেশে ফিরে আসছেন বলেও জানা গেছে।

এদিকে, সভাপতি এম. সোলায়মানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় এবং তাঁর পূর্ণ সুস্থতা কামনায় গত ১৯ এপ্রিল (রবিবার) বাদ মাগরিব নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড প্রাঙ্গণে বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাব নামাজ ঘরে আয়োজিত এই দোয়া মাহফিলে ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা এবং পরিচালনা পর্ষদ সদস্য মোঃ জাহিদ হোসেন, হারুন-অর-রশীদ, আলতাফ হোসেন, উজ্জল হোসেন, খান আব্দুল কাদির মাহবুব বাবু ও এডভোকেট ইন্দ্রজিত সাহা দীপক।

মিলাদ মাহফিলে মোনাজাতের মাধ্যমে আলহাজ্ব এম. সোলায়মানের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করা হয়। ক্লাবের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ তাঁর দ্রুত কর্মক্ষেত্রে ফেরার অপেক্ষায় রয়েছেন।