নারায়ণগঞ্জ সদর ইউএনও’র সঙ্গে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার সৌজন্য সাক্ষাৎ

11

নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার নেতৃবৃন্দ।

সাক্ষাৎকালে ফতুল্লা থানার সাংগঠনিক কার্যক্রম, শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানানো এবং ভবিষ্যতে জনকল্যাণমূলক কাজে পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানার আহ্বায়ক মো. হাসান শিকদার, সদস্য সচিব জুনায়েদ, মুখ্য সংগঠক আমিন আল রাজ, মুখপাত্র ফজলে রাব্বি শাওন ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরদিন আহমেদ সিয়ামসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​ইনশাআল্লাহ, শিক্ষার্থীদের অধিকার আদায় এবং জনকল্যাণে জাতীয় ছাত্রশক্তি ফতুল্লা থানা সবসময় ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে।