সুইট নেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গুণগত মানে গ্রাহকের আস্থার প্রতীক

12
সুইট নেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গ্রাহকের আস্থার প্রতীক
সুইট নেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন: গ্রাহকের আস্থার প্রতীক

নারায়ণগঞ্জের জনপ্রিয় মিষ্টি ও বেকারি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘সুইট নেশন’ তাদের গৌরবময় পথচলার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া আউটলেটের সামনে এক আনন্দঘন পরিবেশে কেক কেটে দিনটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইট নেশনের কর্ণধার ফকরুল ইসলাম রাহাদ, আজাদ রিফাত ফাইবার্স (প্রা:) লি: এর পরিচালক তাইজুল ইসলাম রাজীব, সুইট নেশনের মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান, এজিএম মনির হোসাইন বিদ্যুৎ এবং এডমিন ম্যানেজার হাবিবুর রহমানসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এ সময় প্রতিষ্ঠানের অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় নিয়মিত গ্রাহকেরা উপস্থিত থেকে আনন্দ ভাগাভাগি করে নেন।

অনুষ্ঠানে সুইট নেশনের মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বলেন, “প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা মিষ্টির স্বাদ, বিশুদ্ধতা ও গুণগত মান বজায় রেখে পণ্য উৎপাদন ও বাজারজাত করে আসছি। আমাদের কাছে গ্রাহকের সন্তুষ্টিই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। উন্নত কাঁচামাল, সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত উৎপাদন প্রক্রিয়া এবং কঠোর মান নিয়ন্ত্রণের কারণে খুব অল্প সময়ের মধ্যেই গুণে, মানে ও স্বাদে সুইট নেশন মানুষের হৃদয়ে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।”

তিনি আরও জানান, বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ও আধুনিক মিষ্টি সুইট নেশনের সিগনেচার পণ্য। এর পাশাপাশি প্রিমিয়াম কোয়ালিটির কেক, পেস্ট্রি, বিস্কুট, ব্রেডসহ নানা ধরনের সুস্বাদু বেকারি পণ্যও উৎপাদন করা হয়। যার চাহিদা দিন দিন বেড়েই চলেছে।

নারায়ণগঞ্জ শহরে ব্যাপক জনপ্রিয়তার পর সুইট নেশন তাদের গুণগত মান ধরে রেখে ব্যবসার পরিধি বাড়িয়েছে। বর্তমানে রাজধানী ঢাকাতেও প্রতিষ্ঠানটির পাঁচটি আউটলেট সফলভাবে পরিচালিত হচ্ছে এবং ঢাকার গ্রাহকদের মাঝেও সুইট নেশন ব্যাপক নির্ভরতা ও আস্থা অর্জন করেছে।

অনুষ্ঠানে আগত কয়েকজন নিয়মিত গ্রাহক জানান, উৎসব-পার্বণ, পারিবারিক অনুষ্ঠান কিংবা অতিথি আপ্যায়নে সুইট নেশনের পণ্য মানেই শতভাগ নির্ভরতা। বিশেষ করে শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ—পরিবারের সব সদস্যই এর মিষ্টি ও বেকারি পণ্য পছন্দ করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর সমাপনী পর্বে উপস্থিত অতিথিবৃন্দ সুইট নেশনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন এবং আগামী দিনগুলোতেও এই একই মান ও ঐতিহ্য বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।