বন্দরে শব্দদূষণ বিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা

9
বন্দরে শব্দদূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা
বন্দরে শব্দদূষণবিরোধী অভিযানে ৫ যানবাহনকে জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শব্দদূষণ রোধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে শব্দদূষণকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বন্দর উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বন্দর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার ইতি। এ সময় বন্দর থানা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি টিম অংশ নেয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হুজ্জাতুল ইসলাম প্রসিকিউশন পরিচালনা করেন। শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) বিধি লঙ্ঘনের দায়ে একই বিধিমালার ১৯(২) অনুযায়ী শব্দদূষণকারী ৫টি যানবাহনের বিরুদ্ধে মোট ১১,০০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, শব্দদূষণ রোধে নারায়ণগঞ্জ জেলায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।