দক্ষিণ আফ্রিকায় নিহতদের পরিবারের পাশে এমপি আব্দুল্লাহ আল আমিন

12
দক্ষিণ আফ্রিকায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন এমপি আব্দুল্লাহ আল আমিন
দক্ষিণ আফ্রিকায় নিহতদের পরিবারের পাশে এমপি আব্দুল্লাহ আল আমিন

দক্ষিণ আফ্রিকার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত আলীরটেকের মো. ফাহিম (২৯), আপন আহমেদ (২৩), নুর মোহাম্মদ (৫৫), মো. ফয়সাল (২৬) এবং বক্তাবলীর মো. শাহিন (৩০)-এর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. আব্দুল্লাহ আল আমিন।

এ সময় তিনি পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন এবং নিহতদের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন। পাশাপাশি মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা, প্রয়োজনীয় সরকারি সহযোগিতা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।

পরে তিনি বক্তাবলী ফেরিঘাট এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত শিশু হাবিব (১২)-এর বাড়িতে যান। সেখানে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন, হাবিবের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ সময় দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়ায় পরিবারটির পাশে থেকে সর্বাত্মক আইনি সহযোগিতা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

শোকাহত পরিবারগুলোর সঙ্গে সময় কাটিয়ে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান এমপি আব্দুল্লাহ আল আমিন। একই সঙ্গে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখার আশ্বাস দেন।

আল্লাহ তাআলা সকল নিহতকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে ধৈর্য ধারণের তাওফীক দান করুন। আমিন।