
নারায়ণগঞ্জের বন্দরে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৫৫ মিনিটে বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—দক্ষিণ লক্ষণখোলা এলাকার (মুক্তিযোদ্ধা জাফর উল্লাহ সাউদের বাড়ির পাশে) মৃত শাহাবউদ্দিনের ছেলে মো. শাহাদাত হোসেন সুমন (২৫) এবং নবীগঞ্জ (নুরবাগ) এলাকার মৃত আব্দুস সামাদের ছেলে সোহেল ওরফে জাকির ওরফে গাজী (৪৫)।
পুলিশের অভিযানে বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকায় গ্রেপ্তার মো. শাহাদাত হোসেন সুমনের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে ও সোহেল ওরফে জাকির ওরফে গাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযানকালে বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকায় গ্রেপ্তার মো. শাহাদাত হোসেন সুমনের বসতবাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে ও সোহেল ওরফে জাকির ওরফে গাজীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত দুই মাদক ব্যবসায়ীর পিসিপিআর যাচাই করে একাধিক মাদক মামলা পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।
বন্দর থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।।







