
নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরীতে চাকরির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর মোছাঃ ফারিয়া খাতুন (১৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিখোঁজ হয়েছেন।
জানা গেছে, গতকাল ১১ আগস্ট ২০২৬ তারিখে ভোলাইল শান্তিনগর এলাকার বাসা থেকে বিসিক শিল্পনগরীতে চাকরির উদ্দেশ্যে আসেন ফারিয়া। তবে দিন শেষে তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আজ ১২ আগস্ট ২০২৬ তারিখ সকাল ৭টার দিকে ফারিয়ার বোনজামাই আব্দুর রহমান তার খোঁজে বিসিক শিল্পনগরীর সিকিউরিটি অফিসে এসে নিখোঁজের বিষয়ে বিস্তারিত জানান।
ফারিয়ার বোনজামাই আব্দুর রহমান বিসিক শিল্পনগরীর প্যানটেক্সে সুইং অপারেটর হিসেবে চাকরি করেন। তিনি ভোলাইল শান্তিনগর মসজিদের পাশে আক্তার মিয়ার বাসায় ভাড়া থাকেন।
এ ঘটনায় ফারিয়ার পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ তার সন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চালাচ্ছে।
নিখোঁজ ফারিয়া খাতুনের সন্ধান পেলে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ: আব্দুর রহমান — ০১৩২৮২৩৬৩৩২ঠিকানা: ভোলাইল শান্তিনগর মসজিদের পাশে আক্তার মিয়ার বাসা।







