নারায়ণগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যায় গ্রেপ্তার ২

26
নারায়ণগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যায় গ্রেপ্তার ২
নারায়ণগঞ্জে হাতুড়ি দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যায় গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

শনিবার (৪ জুলাই) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।

র‍্যাব জানায়, শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার ১ নম্বর আসামি মো. সোহেব (৪২) ও ১০ নম্বর আসামি মো. সুমন (৩৮)-কে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন।

মামলার তথ্য অনুযায়ী, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় বন্দর থানার সালেহনগর এলাকার একটি অটোরিকশা গ্যারেজে টাকা-পয়সার বিরোধ নিয়ে সালিস বৈঠকের সময় পাওনা টাকা চাইলে আলমগীর হোসেনের ওপর হাতুড়ি, লাঠি ও এসএস পাইপসহ দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গুরুতর আহত আলমগীরকে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন (৪ অক্টোবর) সকালে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেন। গ্রেপ্তার দুই আসামিকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।