আন্দোলনরত শিক্ষার্থীদের ‘নকলবাজ’ বললেন বিএনপি নেতা টিপু!

20
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু-এর ছবি এবং সাথে গতকাল রাত ১০:১৭ মিনিটের ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু-এর ছবি এবং সাথে গতকাল রাত ১০:১৭ মিনিটের ফেসবুক স্ট্যাটাসের স্ক্রিনশট

এইচএসসি পরীক্ষা বাতিল ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের তীব্র সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু। গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০:১৭ মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে আন্দোলনকারীদের নিয়ে এই বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসে বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপু দাবি করেন, এই আন্দোলনের পেছনে কোনো নৈতিক কারণ নেই, বরং নকল করার সুযোগ না পাওয়ার ক্ষোভ রয়েছে।

তিনি তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন,

“নকলবাজরাই মাননীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ দাবী করে,আবার তারা শ্লোগান দেয়,শেখ হাসিনা সরকার বার,বার দরকার! কারণ শেখ হাসিনার আমলে পুরোদমে নকল হয়েছে,কেউ বাধা দেয় নাই এবং অটো পাস হয়েছে। বর্তমান সরকারের আমলে,নকলও নেই এবং অটো পাস নেই,তাই বেপরোয়া ছাত্র/ছাত্রীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগ চায় ও বর্তমান সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয়।। তাই ওদের ভবিষ্যতে নেই!”

নকল ঠেকানোর সরকারি প্রচেষ্টাকে সাধুবাদ জানানোর পাশাপাশি শিক্ষার্থীদের এমন কঠোর ভাষায় সমালোচনা করায় রাজনৈতিক ও সামাজিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা।