সাংবাদিক সাব্বিরের মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও দোয়া

11
সাংবাদিক সাব্বির হোসেনের মা মরহুমা শীলা বেগম
সাংবাদিক সাব্বির হোসেনের মা মরহুমা শীলা বেগম

নারায়ণগঞ্জ শহরের জামতলা এলাকার বাসিন্দা, দৈনিক সোজাসাপটা পত্রিকার চীফ রিপোর্টার ও দৈনিক ভোরের ডাক পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাব্বির হোসেনের মা মরহুমা শীলা বেগমের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। ২০২১ সালের ২ জুন এই দিনে তিনি সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান।

মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ তাঁর স্নেহধন্য পুত্র সাংবাদিক সাব্বির হোসেনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বাদ ফজর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে মরহুমার কবর জিয়ারত, নিজ বাসভবনে কোরআন খানি, বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল এবং কাঙালি ভোজের আয়োজন।

সাংবাদিক সাব্বির হোসেন তাঁর মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জবাসী ও সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন। মরহুমার পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা সবাই যেন তাঁর আত্মার শান্তিময় অবস্থানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন—এই কামনা রইলো। আমিন।