বিসিবি’র কাউন্সিলর মনোনীত হলেন জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি

48
বিসিবি’র কাউন্সিলর হলেন যুবদল নেতা মশিউর রহমান রনি
বিসিবি’র কাউন্সিলর হলেন যুবদল নেতা মশিউর রহমান রনি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর মনোনয়নের জন্য ক্যাটাগরি-১ (ক্রীড়া সংস্থা) থেকে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে মনোনীত হয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি।

আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রকাশিত ২০২৬ সালের কাউন্সিলর মনোনয়নের জন্য ক্রীড়া সংস্থা/ক্লাব/প্রতিষ্ঠান/অ্যাসোসিয়েশনের নামের তালিকায় (ক্যাটাগরি-১) নারায়ণগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে তাঁর নাম চূড়ান্ত করা হয়।

নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন ও যুবরাজনীতির অন্যতম পরিচিত মুখ মশিউর রহমান রনি দীর্ঘদিন ধরে মাঠের রাজনীতির পাশাপাশি ক্রীড়া খাতের উন্নয়নেও কাজ করে যাচ্ছেন। জেলা ক্রীড়া সংস্থা থেকে বিসিবি’র মতো দেশের শীর্ষস্থানীয় ও মর্যাদাপূর্ণ ক্রিকেট বোর্ডে তাঁর এই অন্তর্ভুক্তি নারায়ণগঞ্জের ক্রিকেট উন্নয়ন ও স্থানীয় প্রতিভাদের জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন ক্রীড়ামোদিরা।

তাঁর এই অর্জনে নারায়ণগঞ্জ জেলা যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা আশা প্রকাশ করেছেন, রাজনৈতিক দক্ষতার পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবেও মশিউর রহমান রনি বিসিবিতে নারায়ণগঞ্জের সঠিক প্রতিনিধিত্ব করবেন এবং জেলার ক্রিকেটের গৌরবোজ্জ্বল অতীত ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবেন।