পশ্চিম ইসদাইর সেন্ট্রাল রোড উন্নয়ন কমিটির উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

13
পশ্চিম ইসদাইর সেন্ট্রাল রোড উন্নয়ন কমিটির ঈদ সামগ্রী বিতরণ
পশ্চিম ইসদাইর সেন্ট্রাল রোড উন্নয়ন কমিটির ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পশ্চিম ইসদাইর এলাকার অসহায়, গরীব ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ সোমবার (২৫ মে) পশ্চিম ইসদাইর সেন্ট্রাল রোড উন্নয়ন কমিটি’র নবগঠিত কমিটির (২০২৬-২৭) অভিষেক অনুষ্ঠান ও সংগঠনের নিজস্ব অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণের আয়োজন সম্পন্ন হয়। এলাকার প্রায় শতাধিক (১০০ জন) সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে এই ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

মো. মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং ফেরদৌস পারভেজ ডেনীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি শাহ আলম সাহেব, সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান সালাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সেই ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে এলাকার কোনো অসহায় পরিবার যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই নবগঠিত কমিটির পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এলাকার প্রকৃত দুস্থদের তালিকা তৈরি করে এই উপহার সুশৃঙ্খলভাবে বণ্টন করা হয়েছে। আগামীতেও পশ্চিম ইসদাইর সেন্ট্রাল রোড উন্নয়ন কমিটি এলাকার যেকোনো সামাজিক সমস্যা ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

ঈদ সামগ্রী বিতরণকালে কমিটির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। ঈদ উপহার পেয়ে এলাকার দুস্থ পরিবারগুলো কমিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।