‘আমি সুখে আছি, আমার শ্বশুরবাড়িকে কেন হয়রানি করা হচ্ছে’—নারায়ণগঞ্জে এক তরুণীর আকুতি

7
‘আমি সুখে আছি, আমার শ্বশুরবাড়িকে কেন হয়রানি করা হচ্ছে’ এক তরুণীর আকুতি
‘আমি সুখে আছি, আমার শ্বশুরবাড়িকে কেন হয়রানি করা হচ্ছে’ এক তরুণীর আকুতি

নিজের পছন্দমতো জীবনসঙ্গী বেছে নিয়ে সংসার শুরু করা এক তরুণীর ঘর রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তার দাবি, তিনি স্বেচ্ছায় এবং স্বজ্ঞানে বিয়ে করলেও তার পরিবার অহেতুক তার স্বামীর পরিবারের ওপর চাপ সৃষ্টি ও হুমকি প্রদান করছে।

শনিবার (০২ মে) সকালে গণমাধ্যমের কাছে ওই তরুণী জানান, তিনি বর্তমানে তার স্বামীর সাথে নিরাপদ ও সুখে আছেন। তবে তার এই সিদ্ধান্তকে কেন্দ্র করে তার বাবা-মা ও পরিবার স্বামীর স্বজনদের নানাভাবে হয়রানি করছে। তরুণী অভিযোগ করে বলেন, “আমি আমার নিজের সিদ্ধান্তে বিয়ে করেছি। এখানে আমি ভালো আছি, আমার পরিবার কেন বাধা দিচ্ছে? আমার কারণে আমার শ্বশুরবাড়ির লোকজনকে কেন হুমকি দেওয়া হচ্ছে?”

তরুণী স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি এই সংসারেই থাকতে চান এবং তার শ্বশুরবাড়ির যেন কোনো প্রকার আইনি বা সামাজিক ক্ষতি না করা হয়।

এ বিষয়ে তরুণীর বাবা রফিকুল ইসলাম জানান, তার মেয়ে নিখোঁজ দাবি করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি দাবি করেন, তার মেয়ে অপ্রাপ্তবয়স্ক এবং বর্তমানে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। মেয়ের সন্ধানে তিনি ছেলের মায়ের সাথে কথা বলেছেন বলে জানান।