
বিশেষ প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে নারায়ণগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও আগমন স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত বিপুলসংখ্যক মুসল্লি, আলেম-ওলামা ও নবীপ্রেমী অংশ নেন।
বুধবার ২৬ আগষ্ট (১২ রবিউল আউয়াল) সকাল ১০ টায় নারায়ণগঞ্জ শহরের নিতাইগঞ্জ নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ প্রাঙ্গণ হতে শুরু করে নগরীর প্রধান প্রধান সড়ক পদখিন করে পুনরায় উক্ত স্থানে এসে জশনে জুলুস মিছিলটি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়।
জশনে জুলুস মিছিলের নেতৃত্বদান ও আখেরি মোনাজাত পরিচালনা করেন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান, আওলাদে রাসূল (সা:), হযরতুল আল্লামা আলহাজ্ব আবু নছর সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ মোজাদ্দেদী আল আবেদী ( মা: জি: আ:) পীর সাহেব ইমামে রব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ চাঁদপুর।
জশনে জুলুস মিছিলের সভাপতিত্ব করেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মো. সোহাগ চিশতি। এছাড়াও বিশেষ মেহমান হিসেবে জুলুসে অংশগ্রহণ করেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নারায়ণগঞ্জ নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র আহবায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান, নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমান রা।
জুলুস মিছিলকে কেন্দ্র করে সকাল থেকে নারায়ণগঞ্জ নগর ভবন প্রাঙ্গণে সমবেত হন ধর্মপ্রাণ মুসলমানরা। পরে আহলে সুন্নাত ওয়াল জামা‘আত এর সার্বিক তত্বাবধানে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন কমিটির উদ্যোগে একটি বর্ণাঢ্য জশনে জুলুস বের করা হয়।







