জেলা প্রশাসকের সঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আল আমিনের সৌজন্য সাক্ষাৎ

3
Oplus_131072

নারায়ণগঞ্জ-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক মো. রায়হান কবিরের আমন্ত্রণে তাঁর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মো. রায়হান কবির নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান। নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তিনি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাঁর আগামী দিনের পথচলায় শুভকামনা ব্যক্ত করেন।

অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। এসময় অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন জেলার উন্নয়নে প্রশাসনের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, জনস্বার্থে এবং নারায়ণগঞ্জের উন্নয়নে জেলা প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।

সাক্ষাৎকারকালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সদস্যের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।