
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ দেশীয় অস্ত্রসহ ৫ দুষ্কৃতিকারীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে নিউ জিমখানা রেলওয়ে কলোনী থেকে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ ২০২৬ খ্রি: রাতে নিউ জিমখানা রেলওয়ে কলোনীস্থ রাব্বীর একতলা ভবনের ছাদের উপর টিনশেড ছাপড়া ঘরে অভিযান চালায়। রাত আনুমানিক ৮টা ০৫ মিনিটে পরিচালিত এই অভিযানে ৫ দুস্কৃতিকারীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো,
১. মোঃ রাব্বি হাসান (৩৯), পিতা- মৃত আঃ সোবাহান মোল্লা, নতুন জিমখানা, নারায়ণগঞ্জ সদর।
২. মোঃ হৃদয় (২৯), পিতা- আঃ মালেক, কাশিপুর বাংলাবাজার, ফতুল্লা।
৩. মো: পাভেল (৪২), পিতা- মো: ইসমাইল, কাশিপুর (হাটখোলা), ফতুল্লা।
৪. মো: হাসান (৪০), পিতা- আব্দুল হক, মাসদাইর বাজার, ফতুল্লা।
৫. মান্নান (৪৩), পিতা- মৃত আহমদ বেপারী, উত্তর সাবদী, বন্দর।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ০১টি কাঠের বাটযুক্ত ছুরি, ০১টি ছোড়া, ০১টি কাঠের বাটযুক্ত ছোড়া, প্লাস্টিকের বাটযুক্ত ০১টি চাকু এবং লোহার হাতলযুক্ত ০১টি ছোড়াসহ মোট ০৫টি দেশীয় অস্ত্র উদ্ধার ও জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতারকৃতরা অবৈধভাবে এসব দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রেখেছিল। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায় বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যারা অবৈধ অস্ত্র নিজেদের কাছে রাখবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”







