শামীম ওসমানের পরামর্শে বিএনপি চালাচ্ছেন টিপু’; ১৬ নং ওয়ার্ড সভাপতির দাবি

98
শামীম ওসমান, আবু আল ইউসুফ খান টিপু, আল আমিন প্রধান
শামীম ওসমান, আবু আল ইউসুফ খান টিপু, আল আমিন প্রধান

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন ১৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আল-আমিন প্রধান। তার দাবি, টিপু  সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের গোপন পরামর্শ ও নির্দেশনায় নারায়ণগঞ্জ বিএনপি পরিচালনা করছেন।

শনিবার (১১ এপ্রিল) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে আল-আমিন প্রধান বলেন, “টিপু শামীম ওসমানের পরামর্শে এখনো বিএনপি চালাইতাছে।” তিনি অভিযোগ করেন, টিপু দলকে ভেতর থেকে ধ্বংস করার মিশনে নেমেছেন এবং তার কারণেই নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূল নেতা-কর্মীরা আজ অতিষ্ঠ।

স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, টিপু প্রশাসনিক কর্মকর্তাদের হুমকি এবং চাঁদাবাজি সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে ব্যবসায়ীদের জিম্মি করে ফেলেছেন। শামীম ওসমানের এজেন্ডা বাস্তবায়ন করতেই টিপু বিএনপির পদে থেকে দলকে ক্ষতিগ্রস্ত করছেন বলে দাবি করেন আল-আমিন প্রধান।

এই অভিযোগের পর মহানগর বিএনপির ভেতরে চাপা উত্তেজনা ছড়িয়ে পড়েছে।