নারায়ণগঞ্জ ক্লাব সভাপতি এম. সোলেয়মানের সুস্থতা কামনা করেছেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ

12
নারায়ণগঞ্জ ক্লাব সভাপতি ও ইয়ার্ন মাচেন্ট এসোসিয়েশনের সভাপতি এম. সোলেয়মানের সুস্থতা কামনা করেছেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ।
নারায়ণগঞ্জ ক্লাব সভাপতি ও ইয়ার্ন মাচেন্ট এসোসিয়েশনের সভাপতি এম. সোলেয়মানের সুস্থতা কামনা করেছেন ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ।

ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি, ইয়ার্ন মাচেন্ট এসোসিয়েশনের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব এম. সোলেয়মানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ।

এক বিবৃতিতে বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং বিশিষ্ট ব্যবসায়ী নেতা মোহাম্মদ সোহাগ বলেন, “আলহাজ্ব এম. সোলেয়মান কেবল একজন সফল ব্যবসায়ী নন, তিনি আমাদের অভিভাবকতুল্য। তাঁর সফল অস্ত্রোপচারের খবরে আমরা স্বস্তি প্রকাশ করছি এবং মহান আল্লাহর দরবারে তাঁর পূর্ণ সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল থাইল্যান্ডের ব্যাংককস্থ বামরুনগ্রাথ হাসপাতালে এম. সোলেয়মানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে সুস্থ হয়ে উঠছেন। খুব শীঘ্রই তিনি ব্যাংকক থেকে ফিরে নিউ ইয়র্ক সফর করবেন বলে জানা গেছে।

এদিকে, এম. সোলেয়মানের সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ ক্লাবে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলের রেশ ধরে ব্যবসায়ী মহলেও তাঁর জন্য শুভকামনা জানানো হচ্ছে। ব্যবসায়ী সমাজ আশা প্রকাশ করেন যে, পূর্ণ সুস্থতা নিয়ে তিনি দ্রুতই নিজ কর্মক্ষেত্রে এবং ক্লাবের কার্যক্রমে ফিরে আসবেন।