
নারায়ণগঞ্জ জেলা শহরের চাষাঢ়াস্থ হানিফ খান গেস্ট লাউঞ্জে ‘ইরান: বিপ্লবী পাটাতন থেকে যুদ্ধের ময়দানে’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ পাঠ-চিন্তা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৫ মে, ২০২৬) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে মূল বিষয়ের ওপর বিশদ আলোকপাত করেন বিশিষ্ট আলোচক হাসান জাফরুল বিপুল।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন।
এছাড়াও বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ বি এম সিরাজুল মামুন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবনসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ইরানের ঐতিহাসিক বিপ্লব, বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং মধ্যপ্রাচ্যসহ বিশ্ব রাজনীতিতে যুদ্ধের ময়দানে দেশটির বর্তমান অবস্থান ও কৌশলগত সমীকরণ নিয়ে অত্যন্ত তথ্যবহুল আলোচনা করেন। বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে এই ধরণের বুদ্ধিবৃত্তিক পাঠ-চিন্তা ও রাজনৈতিক বিশ্লেষণ অত্যন্ত সময়োপযোগী।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ এবং সচেতন নাগরিক সমাজ উপস্থিত ছিলেন।







