
ঝাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের (এনজেটিজেএ) নবগঠিত কার্যকরী কমিটির (২০২৬-২০২৮) অভিষেক অনুষ্ঠান। আজ ১১ জুলাই (শনিবার) বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব ভবনের তৃতীয় তলায় অবস্থিত এক রেস্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম।
নারায়ণগঞ্জ জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (এনজেটিজেএ)-এর সভাপতি নাফিজ আশরাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু সাউদ মাসুদ এবং সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম। অনুষ্ঠানে বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি তুলে ধরার জন্য টেলিভিশন সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।
২০২৬-২০২৮ কার্যবর্ষের জন্য ৯ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে ‘চ্যানেল-২৪’-এর নাফিজ আশরাফ সভাপতি এবং ‘বৈশাখী টিভি’-র রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এনজেটিজেএ-এর নবগঠিত কার্যকরী কমিটি (২০২৬-২০২৮):
সভাপতি: নাফিজ আশরাফ (চ্যানেল-২৪)
সহ-সভাপতি: আমির হুসাইন স্মিথ (যমুনা টিভি)
সাধারণ সম্পাদক: রফিকুল ইসলাম রফিক (বৈশাখী টিভি)
যুগ্ম সম্পাদক: মাজহারুল ইসলাম (আনন্দ টিভি)
কোষাধ্যক্ষ: সাত্তার আলী সোহেল (মোহনা টিভি)
কার্যকরী সদস্য: শরীফ উদ্দিন সবুজ (নারায়ণগঞ্জ টিভি)
কার্যকরী সদস্য: আনোয়ার হাসান (আরটিভি)
কার্যকরী সদস্য: সৈয়দ সিফাত আল লিংকন (আনন্দ টিভি)
কার্যকরী সদস্য: হাসান মজুমদার বাবলু (এটিএন নিউজ)
নবনির্বাচিত নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের গণমাধ্যমের গুণগত মান উন্নয়ন এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।







