কুতুবপুরে ৩ ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা

18
নারায়ণগঞ্জের কুতুবপুরে ৩ ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা
নারায়ণগঞ্জের কুতুবপুরে ৩ ফার্মেসিকে ৩৮ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবিরের নির্দেশনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন ফার্মেসিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তিনটি ফার্মেসিকে মোট ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফয়েজ উদ্দীন। বুধবার (২২ জুলাই) বিকেলে এ অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, দেলপাড়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন তাইয়্যেবা মেডিসিন কর্নারকে ২৫ হাজার, পূর্ব দেলপাড়ার মেম্বারের অফিস সংলগ্ন তাসকিয়া মেডিসিন কর্নারকে ৮ হাজার এবং পাশের তাকওয়া ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফিজিশিয়ান স্যাম্পল ওষুধ বিক্রি, বৈদেশিক ওষুধ বিক্রি, প্রয়োজনীয় নিবন্ধন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ সংক্রান্ত বিভিন্ন বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়ায় এ জরিমানা করা হয়।

অভিযানকালে ড্রাগ সুপার মোহাম্মদ কবির হোসেনসহ সদর উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ওষুধ ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা পরিচালনা এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।