দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহত ৬ জনের মধ্যে নারায়ণগঞ্জের ৫

দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নারায়ণগঞ্জের ৫ জন নিহত

22
দক্ষিণ আফ্রিকার অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে নারায়ণগঞ্জের ৫ জনের ঘটনায় শোক

দক্ষিণ আফ্রিকার ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে চারজন নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া একজন পাশের ইউনিয়ন বক্তাবলী এবং অপরজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (২৮ জুলাই) রাত ৩টার দিকে দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউনের একটি দোকানে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আলীরটেক ইউনিয়নের সদস্য রওশন আলী মুঠোফোনে জানান, নিহত ছয়জনের মধ্যে চারজনই আলীরটেক ইউনিয়নের বাসিন্দা এবং তারা সবাই পরস্পরের আত্মীয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজন বক্তাবলী ইউনিয়নের এবং একজন মুন্সিগঞ্জের রিকাবিবাজার এলাকার বাসিন্দা। তারাও পরস্পরের আত্মীয়।

এদিকে, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকেও কেউ যোগাযোগ করেননি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

একই তথ্য জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
তবে নিহতদের পূর্ণাঙ্গ পরিচয় এবং অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য নিশ্চিত হয়নি।