সমকামিতার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

13
সমকামিতার অভিযোগে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি আরিফুল ইসলাম বহিষ্কার
সমকামিতার অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) জেলা ছাত্রদলের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন। বহিষ্কারাদেশে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতা মো. আরিফুল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান। এর আগে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে আরিফুল ইসলামের বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন। সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আরিফুল ইসলাম মেয়েদের নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণামূলক যোগাযোগ করতেন। পরে তাদের অনৈতিক প্রস্তাব দিতেন বলেও অভিযোগ করেন তিনি। তিনি আরও দাবি করেন, কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক সমকামিতার চেষ্টার অভিযোগ রয়েছে এবং এ-সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে। বিষয়টি জানতে চাইলে আরিফুল ইসলাম টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদল নেতা মো. ইশতিয়াক দাবি করেন, বিভিন্ন ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একাধিক ব্যক্তিকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশটও তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি। অপর ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম মুবিন অভিযোগ করেন, একটি ফেসবুক আইডি থেকে আরিফুল ইসলামের ছবি ব্যবহার করে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি। পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী মো. আরিফুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদল শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না বলেও জানান তিনি।

পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আরিফুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৮ জুলাই) জেলা ছাত্রদলের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় মো. আরিফুল ইসলামের বিরুদ্ধে বহিষ্কারাদেশ কার্যকর করা হয়েছে। এ সিদ্ধান্তে অনুমোদন দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।

বহিষ্কারাদেশে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতা মো. আরিফুল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালিদ হাসান সংবাদ বিজ্ঞপ্তিটি পাঠান।

এর আগে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করে আরিফুল ইসলামের বিরুদ্ধে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে শিক্ষার্থীদের অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদলের প্রচার সম্পাদক মো. ফারদিন ইসলাম লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আরিফুল ইসলাম মেয়েদের নামে একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণামূলক যোগাযোগ করতেন। পরে তাদের অনৈতিক প্রস্তাব দিতেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে জোরপূর্বক সমকামিতার চেষ্টার অভিযোগ রয়েছে এবং এ-সংক্রান্ত কিছু তথ্য-প্রমাণ তাদের কাছে রয়েছে। বিষয়টি জানতে চাইলে আরিফুল ইসলাম টাকা দিয়ে মীমাংসার প্রস্তাব দিয়েছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে কলেজ ছাত্রদল নেতা মো. ইশতিয়াক দাবি করেন, বিভিন্ন ভুয়া ফেসবুক আইডির মাধ্যমে একাধিক ব্যক্তিকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়েছে। এ-সংক্রান্ত মেসেঞ্জার কথোপকথনের স্ক্রিনশটও তাদের কাছে সংরক্ষিত রয়েছে বলে জানান তিনি।

অপর ছাত্রনেতা মো. আরিফুল ইসলাম মুবিন অভিযোগ করেন, একটি ফেসবুক আইডি থেকে আরিফুল ইসলামের ছবি ব্যবহার করে তাকে অনৈতিক প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জেলা ছাত্রদলের সিদ্ধান্ত অনুযায়ী মো. আরিফুল ইসলামকে প্রাথমিক সদস্যপদসহ দলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদল শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না বলেও জানান তিনি।