
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৯০ পুরিয়া হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সিদ্ধিরগঞ্জ থানার পৃথক দুটি আভিযানিক দল বুধবার (৫ আগস্ট) রাত ও বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
প্রথম অভিযানে, ৫ আগস্ট রাত ১০টা ৪০ মিনিটে এসআই (নিঃ) মো. শামীম রেজার নেতৃত্বে কদমতলী গ্যাস লাইন এলাকার কদমতলী উত্তরপাড়া জামে মসজিদের সামনে তিন রাস্তার মোড় থেকে মো. রাসেল (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।
অপর অভিযানে, ৬ আগস্ট ভোর ৪টা ৩০ মিনিটে এসআই (নিঃ) মো. মনির হোসেনের নেতৃত্বে শিমুলপাড়া বিহারী কলোনী চেয়ারম্যান অফিসের সামনে অভিযান চালিয়ে মো. ফেকু (৫০) নামে আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত রাসেল কদমতলী গ্যাস লাইন এলাকার বাসিন্দা এবং ফেকু শিমুলপাড়া বিহারী কলোনীর বাসিন্দা।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মাদক জব্দ করা হয়েছে। গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক দুটি নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।







