নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

11
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা

নারায়ণগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর অপরাধ দমনসহ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করার লক্ষ্যে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও জনবান্ধব রাখতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, জেলার সকল উপজেলার উপজেলা নির্বাহী অফিসার, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা।

সভায় জেলার জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং কিশোর অপরাধ দমনে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।