এসএসসিতে এ প্লাস পেয়েছে অন্তর গোপ

21
এসএসসিতে এ প্লাস পাওয়া শিক্ষার্থী অন্তর গোপ

নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস (A+) পেয়েছে অন্তর গোপ। তার এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

অন্তর গোপ নারায়ণগঞ্জের নন্দীপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণ গোপ ও লাকী ঘোষ দম্পতির প্রথম সন্তান। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি আগ্রহী অন্তর এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে পরিবারের প্রত্যাশা পূরণ করেছে।

অন্তর নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য ও অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ আপডেট-এর সম্পাদক, দৈনিক অগ্রবাণী প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক এবং নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট জনি গোপের ভাতিজা।

অন্তরের এই সাফল্যে পরিবারের সদস্যরা আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। ভবিষ্যতে সে যেন আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি একজন আদর্শ ও সফল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, সেজন্য সবার দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন তারা।