ফতুল্লায় অয়ন ওসমানের ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মীসহ আটক ২

39
ফতুল্লায় অয়ন ওসমানের ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মীসহ আটক ২
ফতুল্লায় অয়ন ওসমানের ঘনিষ্ঠ ছাত্রলীগ কর্মীসহ আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শফিকুল ইসলাম শুভ (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, তিনি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এ সময় তার ভাই শিমুলকেও আটক করা হয়েছে।

শনিবার রাতে ফতুল্লার শিয়াচর এলাকার কাউসারের গ্যারেজসংলগ্ন সড়ক থেকে স্থানীয়দের সহায়তায় শফিকুল ইসলাম শুভকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে তার ভাই শিমুলকেও আটক করে পুলিশ।

গ্রেপ্তার দুই ভাই ফতুল্লার শিয়াচর গনিহাজী বাড়ির মোড় এলাকার বাসিন্দা। তারা জাকিরুল ইসলামের ছেলে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, শফিকুল ইসলাম শুভ নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং অয়ন ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। এছাড়া তার ভাই শিমুলও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

তিনি আরও জানান, শনিবার রাতে স্থানীয়দের সহায়তায় দুই ভাইকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।