নারায়ণগঞ্জে চেম্বার অব কমার্সের সংবর্ধনা: ব্যবসায় ও মানবতায় মূল্যায়িত আলহাজ সোহাগ

15
নারায়ণগঞ্জ চেম্বারে সংবর্ধিত ব্যবসায়ী আলহাজ সোহাগ
নারায়ণগঞ্জ চেম্বারে সংবর্ধিত ব্যবসায়ী আলহাজ সোহাগ

ব্যবসায়িক দক্ষতা, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ নারায়ণগঞ্জের বিশিষ্ট উদ্যোক্তা আলহাজ মোহাম্মদ সোহাগকে আনুষ্ঠানিক সংবর্ধনা দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (NCCI)।

সম্প্রতি তিনি বাংলাদেশ ফ্লাওয়ার মিল ওনার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি, নারায়ণগঞ্জ আটা-ময়দা মিল মালিক সমিতি-এর সভাপতি এবং বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশন-এর যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সাথে জাতীয় পর্যায়ের ৩টি গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বে তাঁর আসীন হওয়াকে নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

মীম শরৎ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে আলহাজ সোহাগ দীর্ঘদিন ধরে আটা-ময়দা, খাদ্যপণ্য ও নৌ-পরিবহন খাতে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করছেন। ব্যবসার পাশাপাশি প্রচারবিমুখ এই উদ্যোক্তা বিভিন্ন মসজিদ, মাদরাসা, এতিমখানা এবং অসহায় মানুষের চিকিৎসায় নীরব সহযোগিতা দিয়ে আসছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, সততা, সমঝোতামূলক নেতৃত্ব ও সামাজিক দায়িত্ববোধের কারণেই তিনি একের পর এক গুরুত্বপূর্ণ সংগঠনের দায়িত্ব পাচ্ছেন। তাঁর এই অর্জন শিল্প-বাণিজ্যের প্রসারে নতুন গতি আনবে।

সংবর্ধনা শেষে আলহাজ মোহাম্মদ সোহাগ বলেন,

“এই সম্মান আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। নারায়ণগঞ্জ দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ রেখে শিল্পবান্ধব পরিবেশ তৈরি, নতুন উদ্যোক্তা গঠন ও দেশের অর্থনীতিকে গতিশীল করতে আমি সবার সমন্বয়ে কাজ করে যাব।”