নারায়ণগঞ্জ ক্লাব সভাপতি এম. সোলায়মানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

7
নারায়ণগঞ্জ ক্লাবে এম সোলায়মানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
নারায়ণগঞ্জ ক্লাবে এম সোলায়মানের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মানের সফল অস্ত্রোপচার সম্পন্ন হওয়ায় তাঁর দ্রুত সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯ এপ্রিল (রবিবার) বাদ মাগরিব ক্লাব নামাজ ঘরে এই বিশেষ দোয়ার আয়োজন করে নারায়ণগঞ্জ ক্লাব কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল থাইল্যান্ডের বামরুনগ্রাথ হাসপাতালে এম. সোলায়মানের একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ ও সহ-সভাপতি আলহাজ্ব ইঞ্জিঃ আমিনুজ্জামান মৃধা। এছাড়াও উপস্থিত ছিলেন ক্লাবের পরিচালনা পর্ষদ সদস্য মোঃ জাহিদ হোসেন, হারুন-অর-রশীদ, আলতাফ হোসেন, উজ্জল হোসেন, খান আব্দুল কাদির মাহবুব বাবু, এডভোকেট ইন্দ্রজিত সাহা দীপকসহ ক্লাবের বিপুল সংখ্যক সদস্য এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

মোনাজাতে আলহাজ্ব এম. সোলায়মানের আশু আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।