নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যৌথ অভিযান: নারীসহ ৩ দালালের কারাদণ্ড

5
নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যৌথ অভিযান: ৩ দালালের কারাদণ্ড
নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে যৌথ অভিযান: ৩ দালালের কারাদণ্ড

নারায়ণগঞ্জ সরকারি ৩০০ শয্যা (খানপুর) হাসপাতালে দালালবিরোধী এক যৌথ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও র‍্যাব-১১। অভিযানে তিন দালালকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে এবং একজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে শহরের খানপুর হাসপাতাল প্রাঙ্গণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম এবং র‍্যাব-১১-এর সিপিসি-১ কোম্পানি কমান্ডার মো. আল মাসুদ খান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, খানপুর এলাকার মোজাম্মেল হক বাদল, বন্দর উপজেলার আম্বিয়া বেগম, ফতুল্লার পশ্চিম মাসদাইরের রাসেল।

এছাড়াও ফতুল্লার গাবতলীবাজার এলাকার আব্দুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে সতর্ক করা হয়।

ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, সরকারি হাসপাতালে সাধারণ রোগীদের হয়রানি বন্ধে এই অভিযান চালানো হয়েছে। দালালচক্রের তৎপরতা নির্মূল না হওয়া পর্যন্ত এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।