নাসিক নির্বাচন: ১৭ টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের নাম ঘোষনা করলো জামায়াত

111
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের প্রার্থী ঘোষণা

আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামী তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে। নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার আজ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত তাদের এক অনুষ্ঠানে ২৭টি ওয়ার্ডের মধ্যে ১৭টি ওয়ার্ডে দলের সম্ভাব্য প্রার্থীদের নাম প্রকাশ করেন।

ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন — ১ নং ওয়ার্ডে কফিল আহমদ, ২ নং ওয়ার্ডে মোহাম্মদ জামাল হোসেন, ৫ নং ওয়ার্ডে মাওলানা হাবিবউল্লাহ বাহার, ৭ নং ওয়ার্ডে মোহাম্মদ মোশাররফ হোসেন, ৮ নং ওয়ার্ডে এডভোকেট জাহাঙ্গীর দেওয়ান, ৯ নং ওয়ার্ডে মোহাম্মদ ইসমাইল হোসাইন, ১১ নং ওয়ার্ডে খোরশেদ আলম, ১২ নং ওয়ার্ডে মিশাল, ১৩ নং ওয়ার্ডে নাসিরুদ্দিন, ১৪ নং ওয়ার্ডে সরোয়ারুল আলম খান, ১৫ নং ওয়ার্ডে আনিসুজ্জামান, ১৬ নং ওয়ার্ডে মোহাম্মদ আব্দুল বাতেন, ১৭ নং ওয়ার্ডে মোহাম্মদ তমিজউদ্দিন, ১৮ নং ওয়ার্ডে তোফাজ্জল হোসেন ভূঁইয়া, ২১ নং ওয়ার্ডে ফকরুল হাই, ২৫ নং ওয়ার্ডে হাফেজ আব্দুল্লাহ এবং ২৭ নং ওয়ার্ডে মোহাম্মদ মহিউদ্দিন।

মহানগর আমীর জানান, বেশ কয়েকটি ওয়ার্ডে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সেসব ওয়ার্ডের বিষয়ে দলীয় নেতাদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, “রোকন ভাইদের সাথে বসে আলোচনা করে বাকি ওয়ার্ডগুলো চূড়ান্ত করা হবে।”

তিনি আরও জানান, যাদের নাম ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে, আলোচনার পরে প্রয়োজন হলে তাদের পরিবর্তন করে অন্য কাউকে মনোনয়ন দেওয়ার সুযোগও রাখা হয়েছে। দল এ বিষয়ে নমনীয় অবস্থানে রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মোট ২৭টি সাধারণ ওয়ার্ড রয়েছে। আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী সংগঠিতভাবে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।