সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় দুই নেতা গ্রেপ্তার

15
সিদ্ধিরগঞ্জে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ ও তাঁতীলীগের দুই নেতা

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় ছাত্রলীগ ও তাঁতীলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব (৩৫) এবং সিদ্ধিরগঞ্জের ৬ নম্বর ওয়ার্ড তাঁতীলীগের প্রচার সম্পাদক রাজিবুল ইসলাম রাজা (৩৫)।

পুলিশ জানায়, হাবিবুর রহমান হাবিবকে বন্দর থানার সোনাকান্দা কিল্লা মসজিদের সামনে থেকে এবং রাজিবুল ইসলাম রাজাকে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারি কলোনি এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানান, গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। শুক্রবার (৭ আগস্ট) তাদের আদালতে পাঠানো হয়েছে।