সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ ৪ জন আহত

13
সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ ৪ জন আহত
সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ সদস্যসহ ৪ জন আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোটরসাইকেল ছিনতাই মামলার এক আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য ও পুলিশের এক সোর্স। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হন।

শনিবার (৪ জুলাই) দুপুরে উপজেলার সাতভাইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— সোনারগাঁ থানার এসআই সুরুজ্জামান, কনস্টেবল শাহীন, কনস্টেবল মাইনুল এবং পুলিশ সোর্স মাসুম মিয়া। আহত পুলিশ সদস্যরা সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত মাসুম মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় অভিযান চালাতে গেলে অভিযুক্ত সাগর ও তার ভাই সজল ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে এবং অভিযুক্ত দুই ভাইকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।