শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নারায়ণগঞ্জ ক্লাবে দোয়া মাহফিল

21
নারায়ণগঞ্জ ক্লাবে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান ও ক্লাব নেতৃবৃন্দ
নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নামাজঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত করছেন অতিথিরা।

নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১লা জুন) বাদ মাগরিব নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের নামাজঘরে এই মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উক্ত দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের সভাপতি আলহাজ্ব এম. সোলায়মান, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান মারুফ, পরিচালনা পর্ষদের সদস্য মোঃ আলতাফ হোসেন, খান আব্দুল কাদির মাহবুব বাবু এবং অ্যাডভোকেট দীপক সাহা।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নবনিযুক্ত প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির। মিলাদ ও দোয়া মাহফিলে নারায়ণগঞ্জ ক্লাবের বিপুল সংখ্যক সাধারণ সদস্য উপস্থিত ছিলেন। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।