বন্দরে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

18
বন্দরে মাদকবিরোধী অভিযানে চারজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ও গাঁজাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও র‍্যাব-১১। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে বন্দর থানাধীন বাড়িখালী এলাকায় স্থানীয় জনতা রাকিব (২২) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। রাকিব পূর্ব কুশিয়ারা এলাকার হালিম মিয়ার ছেলে।

একই দিন দুপুরে র‍্যাব-১১-এর ওয়ারেন্ট অফিসার মো. এমদাদুল হকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানার মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন সামাদ ভূঁইয়া মার্কেটের সামনে অভিযান চালানো হয়। এ সময় ২ হাজার ২০ পিস ইয়াবাসহ মো. মজিবুর রহমান (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি দেওভোগ এলাকার মৃত আলী আকবরের ছেলে।

অন্যদিকে, বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে বন্দর থানার এসআই মো. জাকির হোসেনের নেতৃত্বে আরেকটি আভিযানিক দল কয়লাঘাট এলাকায় শাহজাহানের মুদি দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. আলী আক্কাস (২৪)-কে গ্রেপ্তার করে। তিনি ফরাজীকান্দা এলাকার মৃত আলী আকবরের ছেলে।

এছাড়া, একই দিনে বন্দর থানা পুলিশের পৃথক অভিযানে পরোয়ানাভুক্ত আসামি রফিকুল ইসলাম সোহান (২৪)-কে গ্রেপ্তার করা হয়। তিনি লালখাঁরবাগ এলাকার আব্দুর রব মিয়ার ছেলে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।