ফতুল্লায় হত্যা, গুম ও অপহরণ মামলার আসামি মাফিয়া রাজ্জাক ও ছেলে ওয়াসিম গ্রেফতার; উদ্ধার ৫৩ রাউন্ড গুলি

4
ফতুল্লায় গ্রেফতারকৃত মাফিয়া রাজ্জাক ও তার ছেলে ওয়াসিম
ফতুল্লায় গ্রেফতারকৃত মাফিয়া রাজ্জাক ও তার ছেলে ওয়াসিম
নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে একাধিক হত্যা, গুম ও অপহরণ মামলার আসামি হিসেবে পরিচিত মাফিয়া রাজ্জাক এবং তার ছেলে ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে ৫৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (১লা এপ্রিল) ফতুল্লা থানা পুলিশ অভিযান চালিয়ে রাজ্জাক ও ওয়াসিমকে আটক করে।
স্থানীয়রা বলছে, তাদের কাছ থেকে উদ্ধার হওয়া ৫৩ রাউন্ড গুলি তাদের কাছে অবৈধ অস্ত্রের মজুত থাকার ইঙ্গিত দিচ্ছে।
জানা গেছে, মাফিয়া রাজ্জাক ফতুল্লা এলাকার অপরাধ জগতের একটি পরিচিত নাম। তার বিরুদ্ধে দীর্ঘকাল ধরে হত্যা, গুম ও অপহরণ সহ বিভিন্ন গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। তার ছেলে ওয়াসিমও এসব অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে নতুন মামলা দায়ের করা হয়েছে। তাদের পূর্বের মামলাগুলোর তদন্ত প্রক্রিয়াও চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
পুলিশ আরও জানায়, এই চক্রের সাথে জড়িত অন্যদের চিহ্নিত করে তাদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে, রাজ্জাক ও তার ছেলের গ্রেফতারের ঘটনায় ফতুল্লা এলাকায় বিভিন্ন মহলে আলোচনা চলছে।