জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি আল আমিন

11
জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন এমপি আল আমিন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে জুলাইয়ের শহীদদের। দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য জনাব আব্দুল্লাহ আল আমিন পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান এবং তাদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে নারায়ণগঞ্জ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে জুলাইয়ের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী শহীদদের স্মরণ, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান প্রদর্শন এবং গণঅভ্যুত্থানের চেতনা ধারণের প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।